July 22, 2026, 2:28 am

ডিএসইতে লেনদেন ৮ মাসের মধ্যে সর্বনিম্ন

ডিএসইতে লেনদেন ৮ মাসের মধ্যে সর্বনিম্ন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে ৩৯ শতাংশ লেনদেন কমে ৬০০ কোটি টাকার ঘরে অবস্থান করছে। যা ডিএসইতে গত ৮ মাসের মধ্যে লেনদেনের সর্বনিম্ন অবস্থান।

এর আগে গত ১৯ এপ্রিল ডিএসইতে ৬৯৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৬৯৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪৫১ কোটি ৫৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৮ কোটি ২৩ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৮২ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।

সোমবার ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, দর কমেছে ২২৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১০২ পয়েন্ট কমে ২০ হাজার ১৬৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com