July 22, 2026, 1:55 am

আমি চুরি করি নাই, আমাকে আর মাইরেন না আমি মইরা যামু!

আমি চুরি করি নাই, আমাকে আর মাইরেন না আমি মইরা যামু!

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাদশা (২০)ও খোরশেদ (২২) নামের ২ যুবককে চুরির অভিযোগ এনে মধ্যযুগীয় কায়দায় মারধরের অভিযোগ স্থানীয় রহুল আমিনের ছেলে মুরাদ (২৮)গংদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া ও ধুরধুরিয়া এলাকার মধ্যবতী এলাকায়। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে পেনাল কোড১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭ ধারায় খোরশেদ আলীর পিতা আ: রশিদ বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করেছেন বলে মামলার আয়ু এস আই জাহাঙ্গীর নিশ্চিত করেছেন।

ফুলবাড়ীয়া থানা মামলা নং -০৮/১২/১২/২১। মধ্যযুগীয় নির্যাতন করার সময় ভোক্তাভোগী বারবার বলেছেন আমি চুরি করি নাই, আমাকে আর মাইরেন না, আমি মইরা যামু তারপরও তাকে বেধড়ক পিটিয়েছে। জানা যায়,রাধাকানাই ইউনিয়নের ধুরধুরিয়া লটিয়ারপাড় এলাকার মৃত আ: ছামাদের ছেলে উদয় মিয়ার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ৩ সপ্তাহে পর মোবাইল চুরির অভিযোগ এনে বাড়ী থেকে ডেকে এনে মধ্যযুগীয় কায়দায় মুরাদ, সুহাগ, সাইদুল, আলাউদ্দিন রশি দিয়ে গাছের সাথে টানিয়ে উপর্যপরি আঘাত করেন। এতেও ক্ষান্ত না হয়ে

সাড়াশি দিয়ে কাচা নখ উপরে ফেলে ও খোরশেদ এর শশুর বাড়ীতে হামলা করেন। অভিযোগ মুরাদ নেতৃত্বধীন এই সাঙ্গপাঙ্গরা নেশার সাথে জড়িত। যদিও অভিযুক্তদের বাড়ীতে গেলে কারো দেখা মেলেনি। স্থানীয় আলম, কাজল মিয়া বলেন, দরিদ্র অসহায় পরিবারের সহজ সরল দুই ছেলেকে গাছে টানিয়ে মারধরের ঘটনা আমাদের স্তম্ভিত করেছে।

বাদশার মা শাহনাজ বেগম বলেন, আমার ছেলেকে মারধর করে ঘাতকেরা বাড়ীতে ফেলে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করি। আমি ওই নেশাখোরদের বিচার চাই। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, এ ঘটনায় ৩ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com