August 25, 2026, 11:11 am

ইউনিয়ন ব্যাংকের আইপিওতে আবেদন শুরু ২৬ ডিসেম্বর

ইউনিয়ন ব্যাংকের আইপিওতে আবেদন শুরু ২৬ ডিসেম্বর

ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন শুরু হবে ২৬ ডিসেম্বর। চলবে ৩০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আইপিওতে সাধারণ বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের লক্ষ্যে চলতি বছরের ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আইপিওর মাধ্যমে ইউনিয়ন ব্যাংক পুঁজিবাজার থেকে ৪২ কোটি ৮০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৮ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে এসএমই ও প্রজেক্ট অর্থায়ন, সরকারি সিকিউরিটিজ কেনা, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৬ টাকা ৩৮ পয়সা (কোম্পানিটি কোনো সম্পদ পুনর্মূল্যায়ন করেনি) এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক এর ডিওএস সার্কুলার নং ০১ তারিখ ১০/০২/২০২০ অনুযায়ী ব্যাংকটির ২০২১ সালের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। এছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে ব্যাংকটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com