August 29, 2026, 3:11 pm

টেস্ট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

টেস্ট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

অবসর নিয়ে বেশ গুমোট পরিস্থিতি তৈরি হয়েছিল একসময়। অবসর নিয়ে ফেলেছেন বোঝা গিয়েছিল সতীর্থদের গার্ড অব অনারে। কিন্তু কিছুতেই সেটা মুখ ফুটে বলছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর কয়েক দফা প্রশ্ন করা হলেও এ বিষয়ে কথা বলতে চাননি। অবশেষে আনুষ্ঠানিকভাবেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।

এক বিবৃতিতে আজ রিয়াদ বলেছেন, ‘আমি অনেকদিন ধরেই খেলেছি এমন একটা ফরম্যাটকে বিদায় বলা সহজ নয়। আমি সবসময়ই সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চেয়েছি। আমার বিশ্বাস টেস্ট ক্যারিয়ার শেষ করার এটাই সঠিক সময়।’

তিনি আরও বলেছেন, ‘আমি কৃতজ্ঞতা জানাতে চাই বিসিবি সভাপতির প্রতি যিনি আমি টেস্ট দলে ফেরার পর সমর্থন দিয়েছেন। আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানাতে চাই আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমার সামর্থ্যে বিশ্বাস রাখার জন্য।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com