August 16, 2026, 12:27 am

একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন গৃহবধূ

একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন গৃহবধূ

জয়পুরহাটে বিলকিস বেগম (৩৫) নামের এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন। তিন সন্তানের মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্বাভাবিকভাবে ফুটফুটে ওই তিনটি সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।

গৃহবধূ বিলকিস বেগম নওগাঁঁর ধামুইরহাট উপজেলার বড়থা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

নবজাতক তিনটির বাবা সাইফুল ইসলাম বলেন, তিন সন্তানসহ আমার স্ত্রী বর্তমানে সুস্থ রয়েছেন। আজ আমার আনন্দের শেষ নেই। আল্লাহ সফলভাবে আমাকে তিন সন্তানের মুখ দেখিয়েছেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

এদিকে একসঙ্গে তিনটি সন্তান জন্ম দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক মানুষ নবজাতক তিনটি এক নজর দেখতে হাসপাতালে ভিড় করছেন।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, গৃহবধূ বিলকিস বেগমকে এক মাস আগে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে ডা. নাছিমা আক্তার নীনা ও নুরুন নাহার নাজনীনের অক্লান্ত প্রচেষ্টায় স্বাভাবিকভাবেই শিশু তিনটি জন্ম নেয়। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com