August 14, 2026, 9:52 pm

সাত হাজার মাইলফলকের থেকে ১৯ পয়েন্ট দূরে ডিএসইএক্স

সাত হাজার মাইলফলকের থেকে ১৯ পয়েন্ট দূরে ডিএসইএক্স

আগের দিনের মতো বৃহস্পতিবারও (০২ সেপ্টেম্বর) বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৪.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৯৮১.০৫ পয়েন্টে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২.৯৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২২.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫০৮.৬৬ পয়েন্টে এবং দুই হাজার ৪৯৬.৮৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ২ হাজার ৪৭৪ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০৭ কোটি ৯৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৩৬৬ কোটি ৩৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩৭টির বা ৬৩.৫৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৫টির বা ২৯.১৫ শতাংশের এবং ৩১টির বা ৮.৩১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৩.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩৫০.২৭ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯২টির দর বেড়েছে, কমেছে ১০৫টির আর ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com