August 20, 2026, 12:01 am

পরীমণির মামলার তত্ত্বাবধানে থাকা সিআইডি কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার

পরীমণির মামলার তত্ত্বাবধানে থাকা সিআইডি কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার

পুলিশের দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা হলেন- পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) শেখ ওমর ফারুক এবং খাগড়াছড়ি জেলার মহালছড়ির ষষ্ঠ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ আবদুর রহিম।

শেখ ওমর ফারুক চিত্রনায়িকা পরীমণি, মৌ ও পিয়াসার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তত্ত্বাবধান করছিলেন। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। দুই কর্মকর্তার চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৫৪ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে তাদের কী কারণে অবসর দেয়া হয়েছে তা প্রজ্ঞাপনে জানানো হয়নি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই দুই কর্মকর্তা বিধি মোতাবেক অবসরজনিত সব সুবিধা প্রাপ্য হবেন। জারির তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com