August 14, 2026, 10:09 pm

বোনের সঙ্গে আর দেখা হলো না ভাইয়ের

বোনের সঙ্গে আর দেখা হলো না ভাইয়ের

আগের দিন নিঃস্বার্থ সম্পর্কের বোনকে বিয়ে দিয়ে বিদায় দিয়েছেন ভাই। পরদিন বউভাতে বোনও অপেক্ষা করছেন প্রিয় ভাইয়ের আগমনের। সে জন্য মোটরসাইকেলযোগে দুপুরের দিকে বোনের বউভাতের অনুষ্ঠানে যুক্ত হতে বোনের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ভাই শাকিল।

পথে পোড়াদহ-বটতৈল সড়কের দোস্তপাড়ায় এলাকায় পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এখানেই থেমে গেল ভাইবোনের অপেক্ষা। তার মৃত্যুতে বউভাত অনুষ্ঠানে আনন্দের বদলে নেমে এসেছে শোকের ছায়া।

রোববার (২৯ আগস্ট) সদর উপজেলার দোস্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম।

নিহত শাকিল (২৫) সদর উপজেলার ভাদালিয়া এলাকার শাহ আলমের ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বোনের বিয়ে হয়েছে। রোববার বোনের বউভাত অনুষ্ঠানে যুক্ত হয়ে বিকেলের দিকে ছোট বোন ও তার স্বামীকে তাদের বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পথে ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়। এতে আনন্দ-উৎসবের চিত্র মুহূর্তেই পাল্টে যায়। আনন্দ হাসির বদলে নেমে আসে শোকের ছায়া।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম, ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com