August 13, 2026, 10:06 pm

সূচকের সাথে লেনদেনও কমেছে শেয়ারবাজারে

সূচকের সাথে লেনদেনও কমেছে শেয়ারবাজারে

আগের দিনের মতো বৃহস্পতিবারও (২৬ আগস্ট) পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৮৫১.৩২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.০১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৮৭.২০ পয়েন্টে এবং দুই হাজার ৪৫৩.৪৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ২ হাজার ২২৭ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৪৩ কোটি ১২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৫৬৯ কোটি ৬৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৫টির বা ২৭.৯৩ শতাংশের, শেয়ার দর কমেছে ২৫১টির বা ৬৬.৭৬ শতাংশের এবং ২০টির বা ৫.৩১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৩.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৩৩.৯৩ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯০টির দর বেড়েছে, কমেছে ২১৭টির আর ১৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com