August 25, 2026, 7:15 pm
ব্যাংকের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হতে হলে ব্যাংকে হিসাবায়ন বা কর সম্পর্কিত কার্যক্রমসহ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
বিআরপিডি’র জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা পদায়ন বা নিযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে সংশ্লিষ্ট প্রার্থীকে ১০ বছর অভিজ্ঞতার মধ্যে অবশ্যই ব্যাংকের হিসাবায়ন অথবা কর সম্পর্কিত কার্যক্রমে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
উল্লিখিত নির্দেশনা ব্যতীত বিআরপিডি সার্কুলার লেটার নং-০৩, তারিখ ২৫ মার্চ ২০১৮ -এ বর্ণিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।