August 19, 2026, 11:15 pm

আড়াই কোটি টাকা ভ্যাট দিলো ফেসবুক

আড়াই কোটি টাকা ভ্যাট দিলো ফেসবুক

চলতি জুলাই মাসে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে প্রায় আড়াই কোটি টাকা ভ্যাট রিটার্ন জমা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার।তিনি বলেন, ভ্যাটের মধ্যে ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড জমা দেয় ভ্যাটের ২ কোটি ৪৩ লাখ ২৭ হাজার ৫৯৯ টাকা। ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড দেয় ২৪ হাজার ৭০ টাকা আর ফেসবুক টেকনোলজিস্ট আয়ারল্যান্ড লিমিটেড দেয় ২৫ হাজার ৬ টাকা। সবমিলে ফেসবুক কর্তৃপক্ষ সরকারি কোষাগারে ভ্যাট জমা দিয়েছে ২ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার ৬৭৫ টাকা।

এর আগে গত ১৩ জুন ফেসবুক কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে বাংলাদেশে ব্যবসা করতে বিজনেস আইডেন্টিফিকেশন্স নিবন্ধন নম্বর (বিআইএন) নেয়।

 

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com