August 20, 2026, 12:14 am

পুঁজিবাজারে সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে

পুঁজিবাজারে সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে

পবিত্র ঈদুল আজহার পরবর্তী চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।

বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৯৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৮৮ ও ২৩১৩ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৩১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৩টির, কমেছে ৭৮টির এবং অপরির্বতিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার।

বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- সাইফ পাওয়ায়, পিপলস ইন্স্যুরেন্স, জিপিএইচ ইস্পাত, বারাকা পাওয়ার, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, রবি, এনআরবিসি ব্যাংক ও রহিমা ফুড।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ৮ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ১ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৯০ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৫১৮ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ৬৪টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৪৭টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দর।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com