July 21, 2026, 8:11 pm

ডিএসইতে সামান্য উত্থান হলেও সিএসইতে সূচকের পতন

ডিএসইতে সামান্য উত্থান হলেও সিএসইতে সূচকের পতন

আগের কার্যদিবস বড় উত্থান হলেও সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৪ জুলাই) সামান্য উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। ডিএসইতে সূচক বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। সিএসইতেও লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৭৩.৩৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ০.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৭৪.৬৯ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৯৯ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৬৬৪ কোটি ৮৯ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৯ কোটি ৬২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৬৮ কোটি ৫১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৬টির বা ৪৪.৫০ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭৪টির বা ৪৬.৬৫ শতাংশের এবং ৩৩টির বা ৮.৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২০১.৯৬ পয়েন্টে। সিএসইতে আজ ৩১৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৯টির দর বেড়েছে, কমেছে ১৪৩টির আর ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৩ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com