November 17, 2026, 11:12 pm

১০ কোম্পানির বোর্ড সভা আজ

১০ কোম্পানির বোর্ড সভা আজ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ (২৪ মে) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : আরডি ফুড, সোনারগাঁও টেক্সটাইল, রহিমা ফুড, হামিদ ফেব্রিক্স, সাভার রিফ্রাক্টরিজ, ওয়াইম্যাক্স, ডমিনেজ স্টিল, এসিআই ফর্মূলেশন, এসিআইয় এবং নিটল ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে আরডি ফুডের বিকাল ৩টায়, সোনারগাঁও টেক্সটাইলের বিকাল ৩টায়, রহিমা ফুডের বিকাল ৪টায়, হামিদ ফেব্রিক্সের বিকাল সাড়ে ৩টায়, সাভার রিফ্রাক্টরিজের দুপুর ২.৪৫টায়, ওয়াইম্যাক্সের বিকাল সাড়ে ৩টায়, ডমিনেজ স্টিলের বিকাল সাড়ে ৩টায়, এসিআই ফর্মূলেশনের দুপুর ২.৪৫টায়, এসিআইয়ের বিকাল ৪টায় এবং নিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর বোর্ড সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com