August 25, 2026, 11:40 pm

অধিনায়কের সিদ্ধান্তের সুবিচার করতে পারলেন না লিটন দাস

অধিনায়কের সিদ্ধান্তের সুবিচার করতে পারলেন না লিটন দাস

শ্রীলংকা শিবিরে করোনার হানায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শংকা জেগেছিল।

অবশেষে করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে  নির্ধারিত সময়েই শুরু হয়েছে ম্যাচ।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

বড় সংগ্রহের আশায় তামিমের এ সিদ্ধান্ত। সে লক্ষ্যে লিটন দাসকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে নামেন তিনি।

কিন্তু অধিনায়কের সিদ্ধান্তের সুবিচার করতে পারলেন না লিটন দাস। মাত্র তিন বল খেলে রানের খাতা শূন্য রেখেই বিদায় নিলেন।

নিজের প্রথম ওভারেই সফল হলেন পেসার দুশমন্থ চামিরা। ওভারের তৃতীয় বলে স্লিপে দাঁড়ানো ধনাঞ্জয়া ডি সিলভার হাতে লিটনকে ক্যাচে পরিণত করেন।

লিটনের আউটের পর ব্যাট হাতে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নেমেই চামিরাকে চার হাঁকালেন।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১২ রান। ওভার হয়েছে ৩টি। ওপেনার তামিম অপরাজিত ৮ বলে ৫ রানে। ৭ বল খেলে ৫ রানে ব্যাট করছেন সাকিব।

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলংকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com