November 7, 2026, 8:27 pm

পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

ঈদের পরের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (১৭ মে) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। প্রথম ১০ মিনিটের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ৪৫ পয়েন্ট বেড়ে গেছে।

ডিএসইর পাশাপাশি আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের শুরুতে মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে লেনদেনে বেশ ভালো গতি দেখা যাচ্ছে।

এর আগে ঈদের আগে ও পরে টানা সাত কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকে শেয়ারবাজার। শেয়ারবাজারে এমন টানা ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে বেশ খুশি বিনিয়োগকারীরা।

আগের কার্যদিবসের মতো সোমবারও লেনদেনের শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামবৃদ্ধির মধ্য দিয়ে। কিছুক্ষণের মধ্যেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে যায়।

পরের ১০ মিনিটে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা আরও বাড়ে। এতে মাত্র ১০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান মূল্য সূচক বাড়ে ৪৫ পয়েন্ট। আর লেনদেন হয় প্রায় দেড়শ কোটি টাকা।

তবে পরের ১০ মিনিটে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ২০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্টে বেড়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৫ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৬ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৭টির। আর ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২২৬ কোটি ১৭ টাকা।

এদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৫ কোটি ২০ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১১৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

বিজনেস নিউজ/এমআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com