July 21, 2026, 8:15 pm
বাগেরহাটের মোল্লাহাটে আড়াই বছর বয়সী রাইসা আক্তার নামের শিশু কন্যাকে আছড়ে মেরে ফেলেছেন তার বাবা। সোমবার রাতে মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাইসা আক্তার উদয়পুর গ্রামের হুমায়ুন সরদার মেয়ে। ঘটনার পর থেকে ঘাতক বাবা হুমায়ুন সরদার পলাতক রয়েছেন।
মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির বলেন, পারিবারিক কলহের জেরে রাত ৮টার দিকে রাইসাকে আছাড় দেন তার বাবা হুমায়ুন সরদার। এতে ঘটনাস্থলেই রাইসা মারা যায়। ঘটনার পর থেকে হুমায়ুন পলাতক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হুমায়ুন সরদারকে ধরতে অভিযান
বিজনেস নিউজ /এসআর