October 24, 2026, 3:27 pm

ই-ওয়ালেট চালু করল সোনালী ব্যাংক

ই-ওয়ালেট চালু করল সোনালী ব্যাংক

গ্রাহকদের সার্বক্ষণিক ডিজিটাল লেনদেনের সুবিধা দি‌তে মুজিব শতবর্ষে ই-ওয়ালেট চালু করল রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। এখন থে‌কে এ ওয়ালেট ব্যবহার করে গ্রাহক ঘরে বসেই দিনরাত ২৪ ঘণ্টা লেনদেন করতে পারবেন।

বুধবার (১৭ মার্চ) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এই ই-ওয়ালেট অ্যাপের উদ্বোধন করেন। নতুন ই-ওয়ালেট ব্যবহার করে ব্যাংকের গ্রাহকরা ব্যাংক হিসাব থেকে ই-ওয়ালেটে অর্থ আদান-প্রদান, অন্য হিসা‌বে অর্থ প্রেরণ, সোনালী ব্যাংকের একাউন্ট থেকে বাংলাদেশের অন্য যেকোনো ব্যাংকের একাউন্টে অর্থ প্রেরণ, ব্যাংক স্টেটমেন্ট দেখা, ই-ওয়ালেটের ট্রান্সজেকশন হিস্টোরি দেখা, বিভিন্ন ইউটিলিটি বিল পেমেন্ট, ব্রাঞ্চ ও এটিএম বুথ লোকেশন জানাসহ আরও অনেক সুবিধা পাবেন।

যেকোনো গ্রাহক গুগল প্লে স্টোর/অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ইনস্টল কর‌তে পার‌বেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য সোনালী ই-ওয়ালেট এ বাটনে ক্লিক করে নাম, মোবাইল নম্বর, সোনালী ব্যাংক একাউন্টের নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল আইডি, জন্ম তারিখ, ৬ সংখ্যার পিন নম্বর ও পুনরায় তা কনফার্ম করে চালু কর‌তে পার‌বেন।

অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ফোন ব্যবহারকারীরা এই অ্যাপ সুবিধা পাবেন। এই অ্যাপ চালুর মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে গেল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। যা ক্যাশবিহীন ও ঝুকিবিহীন লেনদেনে বি‌শেষ ভূমিকা রাখবে।

নতুন এই অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির সিইও অ্যান্ড এমডি মো. আতাউর রহমান প্রধানসহ পরিচালনা পর্ষদের সদস্য, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ অন্যান্য নির্বাহীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com