July 12, 2026, 12:29 pm
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের রানিহাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের রাশেদ আলীর ছেলে রহিম আলী (২৩) এবং মো. বাবুর ছেলে আব্দুল হামিদ (২৪)। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রাকচালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, সোনামসজিদগামী ট্রাক রানিহাটি বাজারে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দুমড়েমুচড়ে দুই আরোহী নিহত হন।
ওসি বলেন, ট্রাকচালক ডালিম ও সহকারী কাশেমকে আটক করেছে পুলিশ। থানায় মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস নিউজ/ এসআর