July 21, 2026, 7:24 pm
রাজধানীর পূর্বাচল ক্লাবে দু,দিনব্যাপী ‘ We colorful fest-2021’ শুরু হয়েছে। এখানে মিলিত হয়েছে দেশের বিভিন্ন জেলার এক হাজারের বেশি নারী উদ্যোতারা। শুক্রবার সকালে এ মেলার উদ্ভোদন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অনলাইন ভিত্তিক প্লাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এ অনুষ্ঠানের আয়োজন করেন।
উই ফেসবুক গ্রুপে ১১ লাখেরও বেশি সদস্য রয়েছে, যারা দেশিয় পণ্য নিয়ে ব্যবসা করেন। এসব উদ্যোগতাদের মধ্যে প্রায় ১৩০০ উদ্যোগতা অংশ গ্রহণ করেন মেলায়,যার ৯৫% নারী উদ্যোগতা। এসব উদ্যোগতারা মূলত অনলাইনে তাদের পণ্য বিক্রি করেন। আজকে মেলায় তাদের উৎপাদিত পণ্য নিয়ে স্টল সাজিয়েছেন নানা রঙে।
স্টল ঘুরে দেখা যায়, মুসলিন শাড়ী,জামদানী কাপড়, শীতলপাটি, কাঠের ফার্নিচার ও ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক এবং ঘর সাজনোর বিভিন্ন উপকরণ স্থান পেয়েছে এ মেলায়। এসবের বেশিরভাগই হাতে তৈরি করা। ১০০ টি স্টলে এসব পণ্য উই সদস্যরাই কিনতে পারছেন। দেশের বিভিন্ন প্রান্তের থেকে আসা এসব উদ্যোগতারা একে অন্যের সাথে পরিচিতও হচ্ছেন এবং নিজেদের মধ্যে কেনা-বেচা করছেন।
বগুড়া থেকে এসেছেন প্রতিবন্ধী উদ্যোতা জান্নাতুল ফেরদৌস মহুয়া। তিনি জানান, এক বছর আগে এ প্লাটফর্মে আমি যুক্ত হই। আমার ফেসবুক পেইজের নাম ‘রংধনু’। আমি বুটিক পণ্য তৈরি করি। এখন প্রতি মাসে তিন লাখ টাকার অধিক বিক্রি করি।
উই এর সভাপতি নাসিমা আক্তার নিশা বিজনেস নিউজকে বলেন, আমরা মূলত আমাদের সদস্যদেরই জন্য এই ফেস্টিভ্যালের অায়োজন। আমাদের ফেসবুক পেইজে বর্তমানে ১১ লাখেরও বেশি সদস্য। অনলাইন যোগাযোগের মাধ্যমেই বিভিন্ন জেলার সদস্যরা এ যোগ দেয়। যার মধ্যে দিয়ে একে অপরের সাথে পরিচিত হচ্ছেন। যেসব উদ্যোগতা রপ্তানিযোগ্য পণ্য তৈরি করেছে তাদের জন্য এক্সপোর্ট জোন করছি। এ জোনে যেসব পণ্য জমা হবে সেগুলো আমরা রপ্তানিতে সহায়তা করবো। আমাদের এখানে বিদেশি বায়াররাও এসেছেন, তারা এসব পণ্যের ব্যাপক আগ্রহ দেখিয়েছেন।এ নিয়ে চতুর্থ বারের জন্য আমাদের একটি মিলন মেলা হলো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এছাড়া বিকেলে সাহসী গল্পে ‘উই’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালিদ,ই-ক্যাবের সাবেক সভাপতি রাজিব আহমেদ।
আগামীকাল শনিবার রাত ছয়টা পর্যন্ত চলবে এ মেলা।
বিজনেস নিউজ/এমআরএম/এসআর