August 30, 2026, 6:09 am

বিএনপির সমাবেশে দুই গ্রুপের হট্টগোল, চেয়ার ছোড়াছুড়ি

বিএনপির সমাবেশে দুই গ্রুপের হট্টগোল, চেয়ার ছোড়াছুড়ি

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ চলাকালে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বক্তব্য দেওয়ার সময় সমাবেশ স্থলে চেয়ার ছোড়াছুড়ি ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় মূহুর্তে মধ্যে সমাবেশ স্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মীরা চারিদিকে ছোটাছুটি করে। মঞ্চ থেকে বারবার শান্ত হতে বলেন ইশরাক হোসেন। কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। দৌঁড়ে পালানো বিএনপি সমর্থকরা আবারো সমাবেশ স্থলে আসেন। প্রোক্ষণেই সমাবেশ স্বাভাবিকভাবে চলতে থাকে।

এর আগে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় বরিশাল জিলা স্কুল মাঠে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ।

জানা গেছে, ছাত্র দলের দুটি গ্রুপের মধ্যে এই হট্টগোল হয়। এ দুটি পক্ষ হচ্ছে বরিশাল মহানগর সভাপতি রনি এবং ছাত্রদল নেতা অভি।

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ারের সভাপতিত্ব আরো উপস্থিত রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত বিএনপির স্থায়ী কিমিটির সদস্য ডা. শাহাদাত হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি কর্পোরেশনের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রার্থী তাবিথ আউয়াল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।

সমাবেশকে কেন্দ্র করে সমাবেশ স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com