August 14, 2026, 10:28 pm

শেয়ার প্রতি সাড়ে ৩ টাকা দেবে আইডিএলসি ফাইন্যান্স

শেয়ার প্রতি সাড়ে ৩ টাকা দেবে আইডিএলসি ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৩৫ শতাংশ (সাড়ে ৩ টাকা) লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ।

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ৪ টাকা ৫১ পয়সা।

এককভাবে আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৫ টাকা ৮৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ৪ টাকা ৪ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪০ টাকা ৪১ পয়সা।

আলোচিত বছরে সমন্বিতভাবে ক্যাশ ফ্লো ছিল ৯ টাকা ৫ পয়সা। আগের বছর তা ছিল মাইনাস ৪ টাকা ৮৭ পয়সা।

আগামী ৩১ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com