August 16, 2026, 12:45 am

বিগ বসের জন্য ৪৫০ কোটি টাকা পাচ্ছেন সালমান খান

বিগ বসের জন্য ৪৫০ কোটি টাকা পাচ্ছেন সালমান খান

আর কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে বিগ বস ১৪। এবারের পর্বগুলো পরিচালনার জন্য তিনি সালমান খান সর্বমোট পাচ্ছেন ৪৫০ কোটি টাকা।

বিগ বস ১৪-র পর ১৫-র সিজনের জন্য পারিশ্রমিক বিপুল বাড়িয়ে দিলেন সালমান খান। জানা যাচ্ছে, বিগ বস ১৫-র জন্য তাঁকে ১৫% পারিশ্রমিক আরও বেশি দিতে হবে বলে দাবি করেন সালমান। যদিও বিগ বসের প্রযোজনা সংস্থা সালমান খানের ওই প্রস্তাবে কতটা রাজি হবেন, তা সময়ই বলবে।

২০১৮ সালে ১৬৫ কোটির বিনিময়ে গোটা সিজন শেষ করেন সালমান (Salman Khan)। গত সিজনে প্রত্যেকটি এপিসোডের জন্য সালমান ১১ কোটি করে পারিশ্রমিক নেন। চলতি সিজনে প্রত্যেক এপিসোডের জন্য ২০ কোটি করে পরিশ্রমিক নিচ্ছেন সালমান। অর্থাত বিগ বস ১৪-র জন্য সালমান মোট ৪৫০ কোটি নিচ্ছেন বলে খবর।

আর কয়েকদিনের মধ্যে বিগ বস ১৪ শেষ হয়ে যাবে। বিগ বসের ১৪-র সিজন শেষের পর ‘টাইগার পার্ট থ্রি’-র শ্যুট শুরু করবেন সালমান খান। টইগারের পাশাপাশি ‘কভি ঈদ কভি দিওয়ালি’ নামে আরও একটি সিনেমার শ্যুটিং সালমান শুরু করবেন বলে খবর।

করোনার জেরে মধ্য প্রাচ্যে শ্যুটিং করা যাচ্ছে না বলেই টাইগার থ্রি-র শ্যুটিং শুরু করতে সালমানের বেশ কিছুটা দেরি হচ্ছে বলে বলে জানা যায় সম্প্রতি। শুধু তাই নয়, টাইগার থ্রি-তে সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ক্যাটরিনা কাইফ। সালমান, ক্যাটরিনার সিনেমায় ইমরান হাসমিকে ভিলেন হিসেবে দেখা যাবে বলেও জানা যায়। যা নিয়ে সালমানের অনুরাগীরা উচ্ছ্বসিত।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com