July 10, 2026, 10:36 am

টাকার অভাবে নিভে যাচ্ছে শিশুটির জীবন প্রদীপ

টাকার অভাবে নিভে যাচ্ছে শিশুটির জীবন প্রদীপ

হাসিতে ভরা মুখ ৫ বছর বয়সী সুবির হালদারের। সারাদিন খেলাধুলা, ছুটাছুটি করে দিন যায় সুবিরের । সমবয়সী ছেলেরা যখন মত্ত খেলাধুলায়, তখন মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ে সুবির হালদার। শ্বাসকষ্ট, বুকে ব্যথা নানা উপসর্গ দেখা দেয়। জন্মগত ভাবেই হার্টে ছিদ্র। জন্মের পর পরই চিকিৎসকরা অপারেশন করার পরামর্শ দেন। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারনে অপারেশন করানো সম্ভব হয়নি সুবির হালদারের হাসি ভরা মুখ দেখেও পরিবারের দুশ্চিন্তা এখন সুবিরকে ঘিরে।

একমাত্র সন্তানকে সঠিক চিকিৎসার অভাবে দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি । ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের পানিকাউর গ্রামের মাছ বিক্রেতা সুজন হালদার ও ঝনু রানী হালদারের একমাত্র সন্তান সুবির হালদার।

সুবির হালদারের মা ঝুন রানী হালদার বলেন, আমার ছেলের জন্ম থেকেই হার্টে ছিদ্র। ডাক্তার বলেছেন বয়স বাড়লে অপারেশন করাতে হবে। ওর বয়স এখন ৫ বছর। ছোট বেলা ই অপারেশন করার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু আমাদের সার্মথ্য না থাকায় অপারেশন করাতে পারি নাই। এখন অপারেশন করাতে অনেক টাকা দরকার।

সরেজমিনে গিয়ে জানা গেল, বাড়িতে থাকার মতো কোনো ঘর নেই। মুজিববর্ষে একটি ঘরে পেয়ে সেখানেই অসুস্থ সন্তানকে নিয়ে কোনো রকমে জীবন যাপন করছে। অসুস্থ সন্তান সুবিরকে ঘিরে এখন দুশ্চিন্তায় পরিবারটি।

ধার দেনা ও বাবার জমানো কিছু টাকা দিয়ে চিকিৎসা করানোর পর পরিবারটি এখন নিঃস্ব। দরিদ্র পরিবার কোনো ভাবেই চিকিৎসার টাকা যোগার করতে পারছে না। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে সুবির হালদারের সুচিকিৎসা হবে বলে মনে করেন পরিবারটি।

সোহরাওয়ার্দী হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিলে চিকিৎসকরা দ্রুত অপারেশন করার জন্য পরমার্শ দেন। চিকিৎসকরা জানান, সুবিরের অপারেশন খরচ হিসেবে প্রয়োজন ৩ লাখ টাকা। প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছে ছোট্ট শিশু সুবির হালদারের মা-বাবা।

চিকিৎসার সহযোগিতার জন্য সুবিরের মামা মধুসুদন হালদারের এই নম্বরে (০১৮১৮৫৪৮১০৬) বিকাশ পারসোনাল) যোগাযোগ করার আহ্বান জানান শিশুটির বাবা সুজন হালদার।

বিজনেস নিউজ/আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com