August 16, 2026, 1:43 am

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ডিএসইতে (ঢাকা স্টক এক্সচেঞ্জ) আবারও শীর্ষে উঠে এসেছে বেক্সিমেকা লিমিটেড। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) কোম্পানিটির মোট ৮৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার কোম্পানিটি মোট ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির ২৮ লাখ ৫২ হাজার ৯৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৫ কোটি ৪৪ লাখ টাকা।

রবি আজিয়াটা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৯৬ লাখ ২১ হাজার ৮১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ৩১ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লংকাবাংলা ফিন্যান্স, সামিট পাওয়ার, লাফার্জহোলসিম, এনার্জিপ্যাক পাওয়ার, স্কয়ার ফার্মা ও মীর আখতার হোসাইন লিমিটেড

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com