October 26, 2026, 10:04 am
গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিডিও নির্মাতা সৈকত রেজা। গান এবং গল্পের খাতিরেই বেশ কয়েকটি চরিত্র উপস্থাপন করতে হয়েছে ভিডিওটিতে। মিউজিক ভিডিওতে মডেল হয়েছে নবাগত রাকিব ও অধরা। ঢাকার বাহিরে মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে এর। ক্যামেরায় ছিলেন বিকাশ সাহা, সম্পাদনায় ও কালার করেছেন এস এম তুষার।
নতুন গান প্রসঙ্গে কাজী শুভ জানালেন, ‘জিন্দা লাশ’ ফোক ঘরনার একটি গান। গানের সাথে মিল রেখে দারুণ গল্পে ভিডিও নির্মাণ করা হয়েছে। পরিচালক সৈকত রেজা তার মুন্সিয়ানা দেখিয়েছেন। আশা করছি গানটি শ্রোতাদের হৃদয়ে দোলা দিবে।
বিজনেস নিউজ /এসআর