July 21, 2026, 7:36 pm

৯ ফেব্রুয়ারি থেকে দুবাইয়ে ‘রোড শো’ করবে বিএসইসি

৯ ফেব্রুয়ারি থেকে দুবাইয়ে ‘রোড শো’ করবে বিএসইসি

প্রবাসি ও বিদেশীদের বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহ তৈরীর লক্ষ্যে ধারাবাহিক রোড শো করার পরিকল্পনা নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আরব আমিরাতের দুবাইয়ে ৪ দিন ব্যাপি (৯-১২ ফেব্রুয়ারি) ‘রোড শো’ শুরু হবে আগামি ৯ ফেব্রুয়ারি।

এই ‘রোড শো’ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কমিশন। আগামি ২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব কার্যালয়ের মাল্টিপারপাস হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

চার দিন ব্যাপি ‘রোড শো’তে প্রবাসি বিনিয়োগকারী, বিদেশী বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বিনিয়োগকারীদের ছোট দলের সঙ্গে সম্মেলন করবে কমিশন। এতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ও বিনিয়োগের সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ, সুযোগ-সুবিধার সহজলভ্যতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com