August 15, 2026, 12:35 am

ডিএসইএক্সে জায়গা পেল ৩০৪ কোম্পানি, নতুন ২১টি

ডিএসইএক্সে জায়গা পেল ৩০৪ কোম্পানি, নতুন ২১টি

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক সমন্বয় করা হয়েছে। এতে ২১টি কোম্পানি যুক্ত হয়েছে আর একটি কোম্পানি এ তালিকা থেকে বাদ পড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর সূচক কমিটির তত্ত্বাবধানে ডিএসইএক্সকে ২০২১ সালের জানুয়ারি মাসে সমন্বয় করা হয়েছে। সমন্বয়ের পর মোট ৩০৪টি কোম্পানি এই তালিকায় স্থান পেয়েছে।

এ তালিকায় যুক্ত হওয়া ২১টি কোম্পানির মধ্যে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, দুলামিয়া কটন স্পিনিং মিলস, জাহিনটেক্স, তুংহাই নিটিং অ্যান্ড ডাইং, সাভার রিফ্রাক্টরিজ, ইমাম বাটন, শ্যামাপুর সুগার, ঢাকা ডাইং, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনার্স, গোল্ডেন সন, রিংশাইন টেক্সটাইল, সোনালী পেপার, আইসিবি ইসলামিক ব্যাংক, এডিএন টেলিকম, এমআই সিমেন্ট, স্কয়ার টেক্সটাইল, ওয়ালটান হাইটেক এবং গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স। অপর দিকে এই তালিকা থেকে এপোলো ইস্পত কমপ্লেক্স বাদ পরেছে।

একই সাথে ডিএসই-৩০ সূচকের অর্ধবার্ষিক সময়ে সমন্বয় করা হয়েছে। এতে তালিকায় আইএফআইসি ব্যাংক এবং জিপিএইচ ইস্পাত যুক্ত হয়েছে। আর তালিকা থেকে প্যারামাউন্ট টেক্সটাইল এবং ন্যাশনাল ব্যাংক বাদ পরেছে।

আজ ২৪ জানুয়ারি থেকে এই তালিকা কার্যকর শুরু হয়েছে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com