July 17, 2026, 1:59 am

বিদেশ ভ্রমনে কার্ডের ডলারও পাসপোর্টে এনডোর্সমেন্ট করতে হবে

বিদেশ ভ্রমনে কার্ডের ডলারও পাসপোর্টে এনডোর্সমেন্ট করতে হবে

আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে ডলার ব্যয় করতে চাইলেও বিদেশ ভ্রমণে পাসপোর্টে বাধ্যতামূলকভাবে এনডোর্সমেন্ট করতে হবে। নগদ ডলার বা কার্ডের মাধ্যমে যে কোনোভাবেই বহন করার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। এমনটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন দিয়েছে। সেখানে উল্লেখ করা হয়, বৈদেশিক মুদ্রা বহনে পাসপোর্টে এনডোর্স-সংক্রান্ত বিষয়ে প্রশ্ন ওঠায় তা স্পষ্টীকরণ করা হলো।

তবে নির্ধারিত সীমা ভ্রমণের ক্ষেত্রে এটি বছরে ৫০০ ইউএস ডলার বা সম পরিমাণের বৈদেশিক মুদ্রার বেশি হবে না। অবশ্য বৈদেশিক মুদ্রায় হিসাব থাকা কোম্পানি ও ব্যক্তির বেলায় পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করা লাগবে না। ঠিক তেমনি এনডোর্সমেন্ট ছাড়া তারা মুদ্রা বহন করতে পারবে।

জানা গেছে, প্লাস্টিক মানি হিসেবে খ্যাত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে ডলার বহন করা যায়। বিদেশ ভ্রমণের যাবতীয় ব্যয় এ কার্ডের মাধ্যমে পরিশোধ করা যায়। কিন্তু বিপত্তি দেখা গেছে এর অনুমোদন প্রক্রিয়া নিয়ে। নিয়ম অনুযায়ী, বিদেশ ভ্রমণের বেলায় পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করতে হয়। এজন্য সমপরিমাণ ডলার কিনতে হয় ভ্রমণকারীকে। এনডোর্সমেন্ট করা সমপরিমাণ ডলার বহন করতে পারেন ভ্রমণকারী। কিন্তু এখন অনেকেই কাগুজে ডলার নিতে চান না। আন্তর্জাতিক কার্ড রয়েছে, এমন অজুহাত দেখানো হয়। এ কার্ডে তার জন্য একটি সীমা নির্ধারিত থাকে। তিনি বিদেশে খরচ করার পর দেশে এসেও সংশ্লিষ্ট ব্যাংকে অর্থ পরিশোধ করতে পারেন। এ নিয়ে বিপত্তি দেখা দেয় যে, কার্ড থাকলে পাসপোর্টে এনডোর্সমেন্ট করা লাগবে কি না।

এ বিষয়ে গতকাল বাংলাদেশ ব্যাংক এক ব্যাখ্যায় জানায়, নগদ ও কার্ড যে মাধ্যমেই বৈদেশিক মুদ্রা থাকুক না কেন অবশ্যই পাসপোর্টে এনডোর্সমেন্ট করা লাগবে। ভ্রমণ ব্যয়-সংক্রান্ত সীমা ও অন্যান্য শর্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বেলায় আগের মতো থাকবে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com