July 17, 2026, 1:47 am

পুঁজিবাজারে এক ঘণ্টায় লেনদেন ৮০০ কোটি ছাড়াল

পুঁজিবাজারে এক ঘণ্টায় লেনদেন ৮০০ কোটি ছাড়াল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ৮২৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৫৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে এক হাজার ৩০৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪  পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে  ৫৪টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ২৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস নিউজ /আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com