August 16, 2026, 1:21 am

স্টাইলক্রাফটের চেয়ারম্যানসহ ৪ কর্মকর্তাকে জরিমানা

স্টাইলক্রাফটের চেয়ারম্যানসহ ৪ কর্মকর্তাকে জরিমানা

সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ আইন লঙ্ঘনের দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টাইল ক্রাফট লিমিটেডের চেয়ারম্যানসহ চার কর্মকর্তাকে জারিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার(১৮নভেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কমিশনের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কমিশন সস্টাইল ক্রাফট লিমিটেডের শেয়ার লেনদেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(সুবিধাভোগী ব্যবসার নিষিদ্ধকরণ) বিধিমালা ১৯৯৫ এর বিধি ৪(১) এবং সিক্রেটস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ১৭(ই) (ভি) ভঙ্গের দায়ে কোম্পানির চেয়ারম্যান ও ৩জন কর্মকর্তাসহ কতিপয় ব্যাক্তিকে তাদের অর্জিত মুনাফা চেয়ে বেশি জরিমানা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com