May 24, 2026, 10:13 pm

সাবেক ডেপুটি স্পীকার শওকত আলীর মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

সাবেক ডেপুটি স্পীকার শওকত আলীর মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

বীর মুক্তিযোদ্ধা, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত এবং সাবেক ডেপুটি স্পীকার কর্ণেল (অবঃ) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী আজ এক শোক বার্তায় ব্যক্তিগতভাবে ও অর্থ মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সকলকে গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য যে, কর্ণেল (অবঃ) শওকত আলী আজ সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com