May 24, 2026, 11:21 pm

৬ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল

৬ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ১২ নভেম্বর , বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইন্স্যুরেন্স, বিবিএস, বিবিএস কেবলস, রেনেটা, জিলবাংলা ও জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড।

কোম্পানিগুলোর আগামী ১৫ নভেম্বর , রোববার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর, সোমবার।

অন্যদিকে জিলবাংলা সুগার মিলস জেড ক্যাটাগরির হওয়ায় কোম্পানিটির স্পটে লেনদেন শেষ হবে ১৬ নভম্বর। কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ১৭ নভেম্বর, মঙ্গলবার।

রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

বিজনেস নিউজ /এস আর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com