October 25, 2026, 5:00 am

জন্মদিনে চুমু খেয়ে রোশনকে উইশ করলেন শ্রাবন্তী

জন্মদিনে চুমু খেয়ে রোশনকে উইশ করলেন শ্রাবন্তী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দুই বাংলাতেই সমান জনপ্রিয় এই নায়িকা।  টালিউডে মিষ্টি হাসির এই নায়িকার জন্মদিন আজ। তবে আজকের দিনে আরো এক চমক রয়েছে। কাকতালীয়ভাবে শ্রাবন্তী ও তার স্বামী রোশনের জন্ম একইদিনে।

এই দিনটা তাই সিং পরিবারে ডবল ধামাকা। ছেলে আর পুত্রবধূর জন্মদিন একইসঙ্গে পালিত হয় এ দিন। লকডাউনে অবশ্য চারপাশের পরিবেশটা অনেকটাই আলাদা। খুব বড়সড় পার্টি বা রেস্তোরাঁয় ঢুঁ মারা কোনোটাই সম্ভব নয়।

নিজেদের মতো করে, ঘনিষ্ঠদের উপস্থিতিতে তাই হল ছিমছাম জন্মদিনের সেলিব্রেশন। তবে আসল উপহার তো নায়িকার কাছে গচ্ছিত ছিলই।

ভালোবাসার আদরে ভরিয়ে দিলেন স্বামী রোশন সিংকে। সেই ছবি শেয়ার করে বার্থডে উইশ করলেন শ্রাবন্তী। পিছিয়ে নেই স্বামী রোশন সিং-ও । তিনিও স্ত্রী’কে বার্থ ডে উইশ করলেন মিষ্টি ক্যাপশন আর ছবিতে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com